টাঙ্গাইলে বাসচাপায় ভ্যান যাত্রী নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় বাবলু মণ্ডল (৩৫) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ভ্যান চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৬ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু উপজেলার মাছোহাটা গ্রামের আব্দুল বারেকের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী দূরদিগন্ত পরিবহনের একটি বাস জোকারচর বাসস্ট্যান্ড অতিক্রমকালে যাত্রীসহ দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী বাবলু মণ্ডল মারা যান।

গুরুতর আহতাবস্থায় ভ্যানের চালকসহ দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর