Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের উত্তর হুগড়া গ্রাম থেকে রুবেল (১৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে  মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল উত্তর হুগড়া গ্রামের দুখু উদ্দিনের ছেলে।

টাঙ্গাইল মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন জানান, শনিবার সকালে স্থানীয় লোকজন উত্তর হুগড়া রাস্তার পাশে মাটির নিচে পুতে রাখা অবস্থায় একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ২-৩ দিন আগে রুবেলকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে মরদেহটি মাটির নিচে পুতে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular