Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরটাঙ্গাইলে শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার ফলদা ইউনিয়নের মাদারিয়া গ্রামের শাহ আলমের স্ত্রী। মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে ওই গৃহবধূর মরদেহ তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়। এসআই টিটু চোধুরী এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে থানা একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম মুঠোফোনে জানান- স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই গৃবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য বুধবার (০৮ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যা না আত্মহত্যা রিপোর্ট পেলে জানা যাবে।

RELATED ARTICLES

Most Popular