নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে জাতীয়তাবাদী শ্রমিকদলের একাংশের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার রাতে শহরে রেজষ্ট্রিপাড়া এলাকায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবুল সরকার ও শ্রমিকদল নেতা আমানউল্লাহ আমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মমিনুল হক খান নিক্সন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি।
দোয়া মাহফিলে অংশ নেয় জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন ফারুক, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান রিপন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মেহেদী হাসান মৃদুল, মনির হোসেন, সহ-সম্পাদক লিটন, উজ্জল হোসেন, দপ্তর সম্পাদক অটল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল, যুবনেতা তোহিদুল ইসলাম লিখন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, সদস্য রিফাত, আওয়ালসহ বিএনপির অন্যান্য সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
