বুধবার, জুন ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সওজের জমা ভিত্তিক কাজে পিডিবি’র ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ

টাঙ্গাইলে সওজের জমা ভিত্তিক কাজে পিডিবি’র ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে সওজের আওতাধীন এলেঙ্গা-জামালপুর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। সম্প্রসারিত কাজে নতুন বৈদ্যুতিক লাইন নির্মাণ ও পুরাতন লাইন অপসারণের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে প্রায় সাড়ে পাঁচ কোটি অগ্রিম অর্থ প্রদান করেছে সড়ক বিভাগ। তবে নিয়ম-নীতি না মেনে পূবের্র খুঁটি ও মালামাল ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে পিডিবি’র বিরুদ্ধে ।

জানাযায়, টাঙ্গাইল সড়ক বিভাগের আওতাধীন এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়কের সম্প্রসারণের কাজ চলছে। চলমান এই কাজ কালিহাতীর রাজাবাড়ী মোড় থেকে-ঘাটাইলের শহীদ সালাইউদ্দিন সেনানিবাস গেইট পর্যন্ত সড়কের উভয় পাশের বিদ্যমান বৈদ্যুতিক খুঁটি অপসারণ ও নতুন বৈদ্যুতিক লাইন নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। ওই কাজের জন্য পিডিবি সওজ এর কাছে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা অগ্রিম চাহিদা পত্র দেয়। পরে সওজ জমা ভিত্তিক কাজের জন্য চলতি বছরের এপ্রিল মাসে দুটি চেকের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা পিডিবিকে অগ্রিম প্রদান করে। এর বিপরীতে ঠিকাদার নিয়োগ দিয়ে কার্যাদেশ প্রদান করে পিডিবি। কাজ পায় অনিক এন্টারপ্রাইজ ও সাইম এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে কাজ শুরু করার পর থেকেই নতুন মালামাল ব্যবহার না করে পুরাতন খুঁটি ও মালামাল ব্যবহারের অভিযোগ উঠেছে তাদের বিরেুদ্ধ।

স্থানীয়রা জানান,রাস্তার কাজ শুরু করার আগে যে খুঁটি ও মালামাল দিয়ে বিদ্যুতের লাইন টানানো ছিলো নতুন করে রাস্তার কাজ শুরু করার পর সেই খুঁটি তুলে সরিয়ে নতুন রাস্তার পাশ দিয়ে স্থাপন করা হচ্ছে। পাশাপাশি পুরাতন যাবতীয় মালামাল ব্যবহার করা হচ্ছে ।নতুন কোন মালামাল তারা ব্যবহার করেনি বলে জানান স্থানীয়রা।

ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন জানান, নতুন যে খুঁটিগুলা আসবে সেগুলো আর পুরাতন গুটিগুলো একই মাপের।যার কারনে ঠিকাদার ও পিডিবি’র কর্মকর্তারা আমাদের পুরাতণ খুঁটি ও পুরাতন মালামাল দিয়ে কাজ করতে বলেছে।আমরা শুরু থেকেই তাদের নির্দেশেই পুরাতন খুঁটি ও মালামাল দিয়েই কাজ করছি। এবিষয়ে অভিযুক্ত পিডিবির ঘাটাইল ও কালিহাতীর নির্বাহী প্রকৌশলীর সাথে বারবার যোগাযোগ করা হলেও তারা কোন মন্তব্য করতে রাজি হননি ।

এবিষয়ে টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন প্রামানিক জানান,সড়ক বিভাগ জমা ভিত্তিক কাজ হিসেবে আমাদের কাছে তারা অগ্রিম টাকা জমা দেয় । সে অনুযায়ী আমরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করেছি। এখানে যদি কোন অনিয়ম হয়ে থাকে তাহলে সেটি মানার কোন সুযোগ নেই। এখানে সব মালামাল নতুন ব্যবহার করার কথা । তারা যদি তা না করে থাকে তাহলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এবিষয়ের টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিমুল এহসান জানান,নতুন মালামাল ব্যবহার করে নতুন লাইন নির্মাণের জন্য আমরা পিডিবি’র কাছে টাকা জমা দিয়েছি। অগ্রিম টাকা প্রদান করায় বিল কর্তনের কোন সুযোগ নেই। দুর্নীতির আশ্রয় গ্রহণ করে থাকলে তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular