টাঙ্গাইলে হাসপাতাল চত্বর পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৫ আসনের সাংসদ মো. ছানোয়ার হোসেন।

শনিবার (২৯ আগস্ট) সকালে তিনি এই কর্মসূচী কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. আতাউল গনি, সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন মিঞা প্রমুখ।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর