মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেনারেল হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের অবস্থান ধর্মঘট

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি : বকেয়া সম্মানী ভাতার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত ইন্টার্নি চিকিৎসকেরা।

বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১টা থেকে তার এ অবস্থান ধর্মঘট পালন করে। এতে করে সেবা বঞ্চিত হচ্ছে চিকৎসা নিতে আসা রোগীরা। আন্দোলনরত জানান, গত জানুয়ারী মাস থেকে তারা তাদের সম্মানী ভাতা পাচ্ছেন না।

কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও এ বিষয়ে তারা কোন পদক্ষেপ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে তারা এ অবস্থান ধর্মঘট পালন করছে। যতক্ষণ পর্যন্ত তাদের সম্মানী ভাতা না পাবে সে পর্যন্ত তাদের এ কর্মসূচী চলতে থাকবে।

এবিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাদেক জানান, আমি নতুন যোগদান করেছি। আমি শোনার সাথে সাথেই তাদের সাথে আলোচনায় বসেছি। যেটা জানতে পারলাম হাসপাতাল ফান্ডে টাকা না থাকা ও আমার দায়িত্ব গ্রহণে সময় লেগেছে যে কারনে তাদের সম্মানী ভাতা পেতে একটু সময় লাগছে। দ্রুতই তারা তাদের প্রাপ্য সম্মানী ভাতা পেয়ে যাবেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular