শুক্রবার, মে ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাই‌লে চুরি করা গরুর ট্রাক উ‌ল্টে খা‌দে; মৃত ৫ গরু উদ্ধার

টাঙ্গাই‌লে চুরি করা গরুর ট্রাক উ‌ল্টে খা‌দে; মৃত ৫ গরু উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে চুরি করা গরুর ট্রাক উ‌ল্টে খা‌দে প‌ড়ে পাঁচ‌টি গরুর মৃত্যু হয়েছে। চার‌টি গরু জী‌বিত উদ্ধার করা হ‌য়ে‌ছে।

বুধবার (১২ আগষ্ট) সকা‌লে ভূঞাপুর-টাঙ্গাইল সড়‌কের উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউ‌নিয়‌নের যদুরপাড়া এলাকায় এই ঘটনা ঘ‌টে।

সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর ফায়ার সা‌র্ভিসের স্টেশনের লিডার মো. মুরাদ বলেন, বুধবার ভো‌রে এক‌টি গরুর ট্রাক অজ্ঞাত স্থান থেকে ঢাকায় যা‌চ্ছিল। ট্রাক‌টি ত্রিফল (তাবু) দি‌য়ে ঢাকা ছিল। প‌রে ট্রাক‌টি ভূঞাপুর-টাঙ্গাইল সড়‌কের কা‌লিহাতী উপ‌জেলার যদুরপাড়া এলাকায় এ‌সে উ‌ল্টে খা‌দে প‌ড়ে যায়।

এ‌ সময় ট্রা‌কে থাকা পাঁচ‌টি গরু মারা যায়। এছাড়া চার‌টি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। ত‌বে ট্রা‌কের নম্বর দেখা যায়‌নি। ধারনা করা হ‌চ্ছে গরুগু‌লো চু‌রি করা হয়েছিল। ঘটনার পরপরই ট্রা‌কের চালক ও হেলপার পা‌লি‌য়ে গে‌ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular