Homeদেশের খবরট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু, রেললাইন অবরোধ এলাকাবাসীর

ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু, রেললাইন অবরোধ এলাকাবাসীর

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রেললাইনে গাছের গুঁড়ি ফেলে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন প্রায় দুই ঘণ্টা আটকে রাখেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে বিকেল ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সংলগ্ন কাঠগড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- প্রবাসী আবু তাহের (৫৫) ও অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪৫)।

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা বলেন, দুর্ঘটনার বিক্ষুব্ধ জনতা ২ ঘণ্টা রেললাইনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে। পরে রেলওয়ে ও থানা পুলিশের সহায়তায় অবরোধ তুলে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, দুর্ঘটনার পর রেললাইন অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে রেললাইন থেকে গাছের গুঁড়ি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করা হয়।

RELATED ARTICLES

Most Popular