বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের জামু‌র্কি এলাকায় অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ ক‌রে‌ছে সড়ক জনপদ (সওজ)। সোমবার (২০ মে) দুপু‌রে সহকা‌রি ক‌মিশনার (ভূমি) ও নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মইনুল হকের ‌নেতৃ‌ত্বে এই উ‌চ্ছেদ অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

জানা গে‌ছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে জামু‌র্কি এলাকায় এক‌টি তৃতীয়তলা ভবন, এক‌টি দ্বিতীয়তলা ভবন, দুই‌টি আধাপাকা ও বেশ ক‌য়েক‌টি টিন সে‌ডের ঘর ভে‌ঙে ফেলা হয়। এর আ‌গে সওজ থে‌কে স্থাপনাগু‌লো স‌রি‌য়ে নি‌তে এলাকায় মাই‌কিং করা হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

এ‌দি‌কে জামু‌র্কি এলাকার ক্ষ‌তিগ্রস্থরা জানান, সওজ স্থাপনা সরি‌য়ে নি‌তে কোন সময় দেয়‌নি। উ‌চ্ছেদ অ‌ভিযান প‌রিচালনার আ‌গের দিন রা‌তে জানানো হ‌য়ে‌ছে তা‌দের।

সড়ক ও জনপদ বিভা‌গের ‌ডেপু‌টি প্র‌জেক্ট ম্যা‌নেজার নও‌য়োজিশ রহমান জানান, ঢাকা-চন্দ্রা-টাঙ্গাইল মহাসড়‌কের পা‌শে অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদের কাজ শুরু হ‌য়ে‌ছে। মহাসড়‌কের উন্নয়ন কা‌জের স্বা‌র্থে সরকা‌রি জ‌মি‌তে স্থাপনা ভে‌ঙে ফেলা হ‌চ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular