ধনবাড়ীতে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা

ধনবাড়ী প্রতিনিধি টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই শ্লোগানে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উপজেলা চত্বরে গতাকল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা। উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহবুবুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, ওসি মজিবর রহমান, ভাইস চেয়ারম্যাস শামছুল হুদা, মহিলা ভাইস চেয়াম্যান জেব-উন-নাহার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, মাসুদুর রহমান, ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু প্রমুখ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর