নাগরপুরে ইউএনও’র বাসভবনের নিরাপত্তায় আনসার মোতায়েন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবনে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার পর সরকার দেশের সকল ইউএনওর নিরাপত্তায় আনসার মোতায়েন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় রবিবার (০৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের পাশে ইউএনওর বাসভবনের প্রধান ফটকে ৪ জন আনসার সদস্য পাহারায় রয়েছেন।

নাগরপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম বাসভবনের নিরাপত্তায় আনসার সদস্যদের দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শুক্রবার রাত থেকেই আমার বাসভবনের সামনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাইদুর রহমান জাহিদ জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে নির্দেশনা মোতাবেক নাগরপুর উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) বাসভবনে নিরাপত্তার জন্য ৪ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর