শনিবার, মে ৯, ২০২৬
Homeজাতীয়নৌকার পক্ষে কাজ করতে চান প্রেমের টানে বরিশালে ছুটে আসা মার্কিন তরুণী

নৌকার পক্ষে কাজ করতে চান প্রেমের টানে বরিশালে ছুটে আসা মার্কিন তরুণী

নিউজ ডেস্ক: প্রেমের টানে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বরিশালে ছুটে আসা তরুণী সারা মেকিয়েন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে চান। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তার স্বামী যেহেতু বরিশালে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ফলে তিনি তার স্বামীর মতোই নৌকার পক্ষ নিয়ে কাজ করতে চান। তিনি যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা সম্বন্ধে জেনেছেন বলেও উল্লেখ করেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এই তরুণী পেশায় একজন সমাজকর্মী। বরিশালে আসার পর প্রেমিক অপু মণ্ডলের সঙ্গে এরইমধ্যে বিয়ের পিড়িতে বসেছেন। অপু মণ্ডল দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

স্ত্রী সারা মেকিয়েনের নৌকার পক্ষে কাজ করার আগ্রহ বিষয়ে স্বামী অপু মণ্ডল বলেন, আমি ছেলেবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শের দল আওয়ামী লীগকে সমর্থন করি। কাজের ফাঁকে দলের হয়ে কাজ করি। আমার স্ত্রী মেকিয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব পছন্দ করেন। আর আমিও যখন আওয়ামী লীগের রাজনীতি করি তাই সে এবারের নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে চায়। আমিও চাই সে নৌকার হয়ে কাজ করুক।

সারা মেকিয়েনের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান সরকারের নানা পদক্ষেপে বাংলাদেশকে এখন নিরাপদ। তাই তিনি বাংলাদেশে চলে এসেছেন। নয়তো মেকিয়েন অপুকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যেতেন। সারা মেকিয়েনের কাছে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্বন্ধে জানতে চাওয়া হলে তিনি বলেন, রোহিঙ্গাদের বিপদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন তা বিশ্বের সবাই জানে। এছাড়া বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে তার অবদান বিশ্ব-স্বীকৃত। আমি একজন সমাজকর্মী, ফলে আওয়ামী লীগের পক্ষে সামান্য প্রচারণা করতে পারলেও নিজেকে ধন্য মনে করবো।

এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা আমির হোসেন বিশ্বাস বলেন, আমরা খুবই আনন্দিত যে অপু মণ্ডলের স্ত্রী নৌকার পক্ষে কাজ করবেন। ভালো লাগছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অবগত। আমি এই দম্পতির সুখী জীবন কামনা করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular