পানি চেয়ে বাড়িতে ঢুকে গৃহবধূকে…

নিউজ ডেস্ক: বগুড়ার আদমদীঘিতে পানি চেয়ে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এমরান আলী (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এমরান উপজেলার বড় জিনোইর গ্রামের নুর ইসলামের ছেলে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে ওই গৃহবধূর স্বামীর করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সোমবার (১৬ জানুয়ারি) সকালে ডাক্তার দেখানোর জন্য ওই গৃহবধূর স্বামী আদমদীঘি বাজারে যান। ওইসময় কম দামে ব্রয়লার মুরগি বিক্রি করবেন বলে ওই এলাকায় মাইকিং করছিলেন এমরান আলী। দুপুর সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তার কাছে খাবারের পানি চান। গৃহবধূ টিউবওয়েলে পানি নিতে গেলে এমরান তাকে পেছন থেকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে এমরান দৌড়ে পালিয়ে যান।

স্বামী বাড়ি ফিরলে গৃহবধূ বিষয়টি তাকে জানান। পরের দিন গৃহবধূর স্বামী বাদী হয়ে এমরানের বিরুদ্ধে থানায় মামলা করেন। বুধবার সকালে এরমানকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করে পুলিশ।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, গ্রেফতার এমরানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর