প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৪ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ‘ভ্যানচালক থেকে কোটিপতি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন অন্তর আহম্মেদ। এক প্রতিবাদপত্রে তিনি বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রতিবেদনে আমার বিরুদ্ধে বিদ্যুৎ অফিসে নতুন গ্রাহক, ঠিকাদার নিয়োগ, বিদ্যুৎ লাইন, ট্রান্সফরমার প্রতিস্থাপন, তদবির, এমপির ডিও লেটার নিয়ে বদলি বাণিজ্য, এবং বিদ্যুৎ অফিসের তার ও বিভিন্ন সরঞ্জমাদি বিক্রি করার যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। এ ধরনের কর্মকাণ্ডে আমি জড়িত নই। মূলত আমি পিডিবির একজন ঠিকাদার। প্রতিবেদনে আরও বলা হয়েছে আমি ক্ষমতাসীন দলের বড় বড় নেতাদের সঙ্গে ছবি তুলি। আমি জন্মের পর থেকেই আওয়ামীলীগের রাজনীতি করি বলে দলের নেতাদের সঙ্গে ছবি তুলি। অন্য কোন উদ্দেশ্যে নয়। আমাকে সামাজিক ও মানষিকভাবে হেয়প্রতিপন্ন করতেই সংবাদটি করা হয়েছে। আমি এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর