নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় বাছাতন (৮৬) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বাছাতন
নাইকানি বাড়ি (মিয়াবাড়ি) গ্রামের মৃত নাটু মিয়ার স্ত্রী। শুক্রবার (২২ অক্টোবর) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাছাতনের ছেলে ছালাম মিয়া জানান, আমার মা আজ সকাল ১১.৩০ টার সময় মিয়া বাড়ি মোড় থেকে ২০০ গজ পূর্ব দিকে বাসাইল নলুয়া পাকা সড়ক ধরে পূর্ব দিকে যাচ্ছিলেন। এমন সময় বেড়বাড়ি থেকে বাসাইলগামী একটি মোটরসাইকেল বেপরোয়াভাবে আমার মাকে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তার কোমরের হাড় সম্পূর্ণরূপে ভেঙ্গে গেছে।
বাসাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য লতিফ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
