শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো চাচা-ভাতিজির

বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো চাচা-ভাতিজির

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা-ভাতিজি নিহত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সকালে মহাসড়কের কদিমধল্যা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, মির্জাপুর উপজেলার মুশুরিয়াঘোনা এলাকা থেকে নানার বাড়ি থেকে শাহীন মিয়ার সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিল তার ভাতিজি সামিয়া আক্তার। তাদের বহনকৃত মোটরসাইকেলটি মহাসড়কের কদিমধল্যা বাসস্ট্যান্ডে পৌঁছালে পেছন থেকে একটি বাস এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সামিয়া (১০) মারা যায়।

এঘটনায় শিশুটির চাচা আহত শাহীন মিয়া (৩০) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সামিয়া বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের শামীম আল মামুনের মেয়ে। শাহীন আব্দুল কদ্দুছ মিয়ার ছেলে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি রাইজুল ইসলাম এতথ্যটি নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular