মওলানা ভাসানীর ৪৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

নিজস্ব প্রতিনিধি: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭ তম স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে ভাসানী পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাসানী পরিষদের সভাপতি ড. ইকবাল বাহার বিদ্যুৎ, সাধারন সম্পাদক এম. এ. আজাদ সোবহানী আল ভাসানীসহ ভাসানী পরিষদের সকল সদস্য, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর