বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরমধুপুরের প্রত্যন্ত বনাঞ্চলে নির্মিত হচ্ছে ১০ শয্যার হাসপাতাল

মধুপুরের প্রত্যন্ত বনাঞ্চলে নির্মিত হচ্ছে ১০ শয্যার হাসপাতাল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুর বনে একদল তরুণের উদ্যোগে নির্মিত হচ্ছে ১০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল। উপজেলার প্রত্যন্ত বনাঞ্চলের বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়া গ্রামের আনন্দ বাজার এলাকার জাহাঙ্গীর কবির তার বন্ধুদের সহযোগিতায় শুরু করেছেন এ কাজ।

অপরদিকে, গত এক যুগ ধরে একই এলাকায় আলোর ভূবন আদর্শ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করে আসছে তারা। সম্প্রতি তার ১০ শয্যা বিশিষ্ট আলোর ভূবন হাসপাতালের নির্মাণ কাজ শুরু করেছে।

স্কুলে শিশুদের যেভাবে বিনামূল্যে পাঠদানের সুযোগ রয়েছে, ঠিক তেমনি হাসপাতালটিতেও গ্রামের হতদরিদ্র মানুষগুলো পাবেন বিনামূল্যে চিকিৎসা সেবা। এমনটিই জানালেন উদ্যোক্তাদের একজন।

২০১৭ সালের সেপ্টেম্বরে গঠিত হয় টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়ন। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ইউনিয়নটির নেই কোনো স্থায়ী পরিষদ ভবন। ইউনিয়নের ঘন বনাঞ্চলে ঘেরা ৩নং ওয়ার্ডের একটি গ্রাম দক্ষিণ জাঙ্গালিয়া।

গ্রামটির জনসংখ্যা ৫ হাজার কিছু বেশি হলেও ভোটার সংখ্যা ১৪৭০ জন। তবে এখনও এ ওয়ার্ডের দক্ষিণ জাঙ্গালিয়া গ্রামে গড়ে উঠেনি কোনো সরকারি প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়। নেই স্বাস্থ্য সেবার কমিউনিটি ক্লিনিকও।

এর আগে গ্রামটি ছিল অরণখোলা ইউনিয়নের অর্ন্তভুক্ত। ১৯৯৬ সালে তৎকালীন অরণখোলা ইউনিয়ন পরিষদের অন্তভুক্ত হিসেবে ও বর্তমান ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের গুঘুদিয়া গ্রামে একটি, ৪নং ওয়ার্ডের মুগুন্তিনগর গ্রামে একটি আর ৮নং ওয়ার্ডের বৈরাগী বাজার এলাকায় নির্মিত হয় একটি কমিউনিটি ক্লিনিক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular