Homeজাতীয়মহানবী ও হজ নিয়ে কটূক্তি : পিরের বিরুদ্ধে মামলা

মহানবী ও হজ নিয়ে কটূক্তি : পিরের বিরুদ্ধে মামলা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সম্প্রতি হবিগঞ্জে এক ওয়াজ মাহফিলে কিশোরগঞ্জের ভৈরবের গুল-এ-মদিনা দরবার শরীফের কথিত পীর মাওলানা আবুল বাশার পবিত্র ওমরা হজ নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভাইরাল হয়। এতে সাধারণ ধর্মপ্রাণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় ভৈরবের গুল-এ-মদিনা দরবার শরীফের কথিত পীর মাওলানা আবুল বাশারকে অভিযুক্ত করে কিশোরগঞ্জ জজ কোর্টের আইনজীবী এ্যাড. আমিনুল ইসলাম বাদী হয়ে  ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর ধর্মপ্রাণ সাধারণ মুসলমানসহ হাজার হাজার তৌহিদী জনতা ওই কথিত পীরকে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব নিউটাউনের মোড়ে।

পরে  উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার মাধ্যমে কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও দেন তারা। অভিযোগটি তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণ করা হবে থানা পুলিশ মামলার বাদী ও তৌহিদী জনতাকে আশ্বস্ত করেন।

এক সপ্তাহ পেরিয়ে গেলেও মামলাটি এফআইআর না হওয়ার ধর্মপ্রাণ মানুষের মাঝে ক্ষোভ বাড়তে থাকে। এ বিষয়টি নিয়ে আলেম উলামা পরিষদ  শুক্রবার রাতে জরুরি বৈঠকে বসেন। ওই বৈঠকের একদিন পরই অবশেষে মামলাটি রোববার এফআইআর-ভুক্ত করেন ভৈরব থানা পুলিশ। মামলা নং- ১১। ডিজিটাল নিরাপত্তা আইন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারায় মামলাটি রুজু হয়। মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন ভৈরব থানার এসআই মতিউজ্জামান।

মামলার বাদী কিশোরগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী এড. আমিনুল ইসলাম মামুন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথিত পীর মাওলানা আবুল বাসার যে বক্তব্য দিয়েছে তা কোনওভাবেই একজন মুসলমান হয়ে মেনে নিতে পারি না। তাই আমি সুষ্ঠু বিচারের আশায় মামলাটি করি ভবিষ্যতে যেন কেউ নবীজি সা. ও হজসহ ধর্মীয় বিষয় নিয়ে বাজে মন্তব্য করার সাহস না পায়।

এ বিষয়ে ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার জানান, রবিবার কথিত পীরের বিরুদ্ধে লিখিত অভিযোগটি মামলা এফআইআর অন্তভুক্ত করা হয়েছে বলে তিনি জানান।

RELATED ARTICLES

Most Popular