মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, কেবল সাংসদ কেন, সরকারি দলের আরো প্রভাবশালী যদি কেউ হয়, প্রমাণ পেলে তাদেরকেও এ অভিযানের আওতায় আনা হবে। ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন এবং বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশ, মাদক ব্যবসা বা ড্রাগ ডিলিংসের সঙ্গে যে বা যারাই জড়িত তারা কেউ ছাড় পাবে না। যত প্রভাবশালীই হোক, অবশ্যই তাদের আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ বিচার বহির্ভূত হত্যাকান্ডের সমর্থন করে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিচার বহির্ভূত হত্যাকান্ডকে কখনো সমর্থন করে না আওয়ামী লীগ। অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, একজন সাংসদকে প্রমাণ ছাড়া কখনো গ্রেফতার করা যায় না। কিন্তু কাউকে ছাড় দেয়া হবে না। কোন সংসদ সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকেও ছাড় দেয়া হবে না, সে যতই শক্তিশালীই হোক।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে মাদক যে ভয়ঙ্কর অবস্থায় এসেছে, সবদল মিলে যদি সোচ্চার থাকতো তাহলে পুলিশের মোকাবেলা করতে হতো না। দলগুলোকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে সোচ্চার হওয়া উচিত। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বিএনপি একটি শব্দও উচ্চারণ করেনি। মাদকের বিরুদ্ধে যখন সরকার উদ্যোগ নিয়েছে বিএনপি কাছে তখন এটা ভাল লাগছে না। জনগণের কাছে প্রশংসিত হলেও বিএনপির কাছে ভালো লাগে না।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর