মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি) মাভাবিপ্রবি শাখার নতুন সদস্যদের নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের সেমিনার রুমে এ নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিআরসির বার্ষিক কার্যক্রম নবীন শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের সহকারি অধ্যাপক ও সহকারি প্রক্টর মো: আরঙ্গজেব আকন্দ, সিআরসি কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল মজুমদার, রাহাত শিকদার, সিআরসি মাভাবিপ্রবি শাখার সভাপতি রিফাদ আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদসহ সিআরসির সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করব পৃথিবী পথশিশু মুক্ত’ এই স্লোগান নিয়ে ২০১৭ সালের ২২ জুলাই পথশিশু মুক্ত দেশ গড়ার লক্ষ্যে এ সংগঠন প্রতিষ্ঠা করা হয়।
