মির্জপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মিথিলা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার কুমারজানি এলাকায়। মিথিলা কুমারজানি মধ্যপাড়া গ্রামের মানিক মিয়ার ছোট মেয়ে।সে কুমারজানি সরকারি প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিলো বলে জানা গেছে।
এলাকাবাসী বলেন, মিথিলা সোমবার বিকালে তার মা ও বড় ভাইয়ের সাথে কুমারজানি এলাকার ট্রেন লাইন সংলগ্ন পানিতে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে হঠাৎ মা ও তার ভাইয়ের অজান্তে মিথিলা পানিতে ডুবে যায়।পরে মিথিলাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির বেশ কিছুক্ষণ পর পানির নিচ থেকে মিথিলার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। দুই ভাই-বোনের মধ্যে ছোট ছিলো মিথিলা।
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর