বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরফেসবুকের কল্যাণে মধুপুরে মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে ফিরে পেল স্বজনরা

ফেসবুকের কল্যাণে মধুপুরে মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে ফিরে পেল স্বজনরা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে হারিয়ে যাওয়া মানুষিক ভারসাম্যহীন এক কিশোরীকে উদ্ধার করে তার পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার (১৮ অক্টোবর) সকাল আট ঘটিকায় একটি মেয়ে মধুপুর সদর উপজেলার মাস্টারপাড়া গ্রামে কয়েকটি বাড়ী ঘুরতে ঘুরতে জনৈক হাবেল আহমেদের বাড়ীতে ঢুকে পড়ে।

এ সময় মেয়েটির পরিচয় জানতে চাইলে তার আচার আচরণে মানুষিক ভারসাম্যহীনতার বিষয়টি আঁচ করতে পেরে পুলিশে খবর দেন ঐ ব্যাক্তি। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও মধুপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেত্রী রেহেনা পারভিন জানান, আজ সকালে ঘুম থেকে উঠে লোকমুখে জানতে পারি মানুষিক ভারসাম্যহীন আনুমানিক ১৩-১৪ বছরের একটি মেয়ে পাওয়া গিয়েছে। খবর পেয়ে গিয়ে মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করি কিন্তু মেয়েটি কথা বলতে পারছে না। এমনকি নাম ঠিকানাও বলতে পারছে না। মেয়েটির গাঁয়ের রঙ ফর্সা, উচ্চতা ৫ ফুট আনুমানিক। মেয়েটির পরনে হালকা গোলাপী সাদা রঙ এর একটি জামা, হলুদ ওড়না ও হাতে মেহেদী রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন দেখে মনে হচ্ছে মেয়েটি মানুষিক ভারসাম্যহীন। মেয়েটিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা শেষে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার জিম্মায় দেয়া হয়েছে।

এদিকে মেয়েটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে জানান দেয়া হলে মেয়েটির স্বজনরা বিষয়টি জানতে পারে। পরে তার পরিবারের সদস্যরা মধুপুর এসে মেয়েটিকে তাদের নিকট নিয়ে যায়। আনুষ্ঠানিকভাবে মানসিক ভারসাম্যহীন এই মেয়েটিকে তার পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। মেয়েটির বাড়ি মধুপুরের পার্শ্ববর্তী উপজেলা ধনবাড়ীতে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular