মির্জাপুরে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মো.কাইয়ুম মিয়া, মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে নদীর পাড় থেকে মাটি কাটার অপরাধে মো.শরীফ মিয়া নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে বিচারক। মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে মির্জাপুর জেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামে গিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. জুবায়ের হোসেন।মাটি ব্যবসায়ী মো.শরীফ মিয়া উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের মো.হারুনুর রশীদ এর ছেলে।

জানা গেছে, শরীফ দীর্ঘদিন ধরে ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় ব্রীজ সংলগ্ন নদীর পাড় থেকে মাটি কেটে তা বিক্রি কর আসছেন।সেই খবর পেয়ে সরজমিনে সেখানে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালতে বিচারক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.জুবায়ের হোসেন।উপস্থিত হয়ে অবৈধভাবে নদীর পাড় থেকে মাটি কাটার অপরাধে মাটি ব্যবসায়ী শরীফকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
 এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.জুবায়ের হোসেন বলেন,নদীর পাড় থেকে মাটি কাটার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর