নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি মির্জাপুর শাখার নবাগত কমিটির পরিচিতি সভা ও অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টার সময় পৌর সদরের প্রধান বাজারে সমিতির নতুন অফিসে এ অনুষ্ঠান হয়। সে সময় বিভিন্ন সংগঠন থেকে নবাগত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে নানা আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অতিথিদের বরণ পর্ব এবং অনুষ্ঠিত পরিচিতি সভায় কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি মির্জাপুর শাখার নবাগত সভাপতি জাহিদুল ইসলাম জরিপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো. মাজহারুল ইসলাম শিপলু, প্রেসক্লাব মির্জাপুর সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী আ. কাদের সিকদার, মো. লুৎফর রহমান, জহিরুল ইসলাম, মো. রঞ্জন আলী, রেজাউল করিম জরিপ, আ. লতিফ মিয়া প্রমুখ। সে সময় কেমিস্ট এন্ড ড্রাগিস্টের প্রায় ২ শতাধিক লোকজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২০ আগস্ট’১৯ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি মির্জাপুর উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জরিপ ও সম্পাদক মো. দুলাল মিয়াকে নির্বাচিত করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই তাদের কার্যক্রম শুরু করা হলো বলে জানান সভাপতি জাহিদুল ইসলাম জরিপ।
