বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মির্জাপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে সারাদেশের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার সকালে পৌর সদরের পুরাত বাসস্টান্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মামুদ, পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইদুর রহমান খান বাবুল, মাহাফুজুর রহমান কনক, দুই সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো.মাজহারুল ইসলাম শিপলু,  দফতর সম্পাদক জহিরুল হক, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোতালেব মিয়া, কৃষক লীগ ভারপ্রাপ্ত সম্পাদক আবু সাইদ মিয়া, স্বেচ্ছাসেক লীগ সভাপতি হাজী আবুল হোসেন, সম্পাদক আমিনুর রহমান আকন্দ, যুবলীগের সাবেক আহ্বায়ক জি.এস সেলিম সিকদার, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবিদ হোসেন শান্ত, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন,সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম,মির্জাপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মারুফ হোসেন, পৌর ছাত্রলীগ সম্পাদক ওয়াকিল আহমেদ প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular