শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
Homeজাতীয়মুক্তিযোদ্ধাদের জন্য কোটা অবশ্যই থাকবে ......সংসদে প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের জন্য কোটা অবশ্যই থাকবে ……সংসদে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: সরকারি চাকরির ক্ষেত্রে কোটা তুলে দেওয়ার কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের জন্য কোটা অবশ্যই থাকবে। কারণ তাঁদের জন্যই আমরা স্বাধীন দেশ পেয়েছি।’ তিনি বলেন, ‘১৯৭২ সালে মুক্তিযোদ্ধাদের জন্য কোটার ব্যবস্থা করা হয়। যাঁদের জন্য কোটা করেছি তাঁরাই যদি না চান তবে রাখার দরকার কী।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বিষয়ে কেবিনেট সচিবের নেতত্বে একটি কমিটি কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রদত্ত ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তবে আমি ধন্যবাদ জানাই বিরোধী দলীয় নেতাকে। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধা কোটাটা থাকতে হবে। অবশ্যই মুক্তিযোদ্ধাদের জন্যই তো আজ আমরা স্বাধীন। তাদের অবদানেই তো আমরা দেশ পেয়েছি।

শেখ হাসিনা বলেন, হঠাৎ দেখলাম আমাদের সব শিক্ষার্থীরা এর বিরুদ্ধে আন্দোলনে নামলো- এই পদ্ধতি বাতিল করার জন্য। আমি চিন্তা করলাম হলে যারা থাকে তারা তো এসব গ্রাম থেকেই আসে। তারাই যদি এই পদ্ধতি না চায়, যাদের জন্য করি তারাই যদি না চায়, তাহলে এটি রাখার দরকারটা কি!

প্রধানমন্ত্রী বলেন, এজন্য আমি কেবিনেট সেক্রিটারিকে দিয়ে একটি কমিটি গঠন করে দেই। এটা কীভাবে কার্যকর করা যায় তার জন্য কেবিনেট সেক্রেটারিকে দিয়ে একটি কমিটি করে দেয়া হয়েছে। এরপর যদি মফস্বলের কেউ চাকরি না পায় তখন আমাদের কেউ দায়ী করতে পারবে না।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular