নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ছয়জন।
বুধবার দুপুরে উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম সিন্নার চর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে আসা বিয়ের বরযাত্রীবাহী একটি নৌকা বগুড়ার সারিয়াকান্দি এলাকায় যাচ্ছিল। নৌকাটি সিন্নার চর এলাকায় পৌঁছালে যমুনার প্রবল স্রোতের তোড়ে ডুবে যায়। এতে ৮ বরযাত্রী নিখোঁজ হন। পরে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। অন্যদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালাচ্ছে
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।