স্পোর্টস ডেস্ক:তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের মা শিরিন আক্তার, শাশুড়ি এবং তিন সন্তান ঢাকায় দুটি হাসপাতালে চিকিৎসাধীন।
দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, এই পরিস্থিতিতে চাইলে পরিবারের পাশে থাকতে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথ থেকে দেশে ফিরে আসতে পারেন বাঁহাতি অলরাউন্ডার।
আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন শিরিন আক্তার। অবস্থার অবনতি হওয়ায় কিছু দিন আগে তাকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে।
সাকিবের তিন সন্তানকে নেওয়া হয়েছে এই হাসপাতালে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান। বড় মেয়ে আলাইনা হাসান ভুগছেন ঠান্ডা জ্বরে। সাকিবের শাশুড়ি ভুগছেন ক্যান্সারে। সম্মিলিত সামরিক হাসপাতালে চলছে তার চিকিৎসা।
