Homeলাইফ স্টাইলযে সব খাবার খেলে চোখ ভাল থাকে ...ডা.রুনা লায়লা

যে সব খাবার খেলে চোখ ভাল থাকে …ডা.রুনা লায়লা

চোখ আমাদের শরীরের অতি প্রয়োজনীয় অঙ্গ। তাই সবারই চোখ ভাল রাখতে যত্ন বান হওয়া উচিৎ। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, যে সব খাবার খেলে চোখ ভাল থাকে তা আলোচনা করা হল:

 ফলমূল ও সবুজ শাক সবজি: প্রচুর পরিমান লুটিন ও জিয়াজেনথিন থাকে, যা চোখের জন্য খুবই উপকারী ও চোখের দীর্ঘ মেয়াদী সমস্যা দূর করে। যেমন ডিম, ভূট্টা, ব্রোকলি, পালনশাক ইত্যাদি।

ওমেগা- ৩ ফ্যাটি এসিডের উৎস
* সামুদ্রিক মাছ: যেমন টাটকা স্যামন, টুনা মাছ ইত্যাদি। সপ্তাহে অন্তত দুই দিন মাছ খাওয়া ভাল।
* বাদাম, বীচি (Bean), তিসি (flaxseed), সয়াবিন তেল, ফলমূল ও সবুজ শাকসবজি
আখরোট (walnuts), অ্যাভোকাডো (avocados), ভূট্টা, পাতাকপি, ফুলকপি, এ্যাসপ্যারাগাস, কিডনীবিন (Kidney Bean), বেগুন, জাম, পেঁয়াজ, শশা, মিষ্টিকুমড়া , টমেটো , মরিচ,  লেটুস ইত্যাদি।

* ভিটামিন ও এন্টি অক্রিডেন্ট (ভিটামিন-এ, এন্টি অক্রিডেন্ট-বিটাক্যারোটিন, সি ও ই)।
* ভিটামিন- এ: মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি।
হলুদ ও কমলা বর্ণের ফলমূল : মিষ্টিকুমড়া, গাজর, কলা, পাঁকা পেঁপে, আম, কাঁঠাল, আনারস
সবুজ শাকসবজি: পালং,পঁই, কচুশাক,লাউশাক ও সব ধরনের রঙিন শাকসবজি।
* ভিটামিন-সি: লেবু ও আঙ্গুরের শরবত,পেঁয়ারা, কমলা লেবু,টমেটো,আপেল ইত্যাদি।
* ভিটামিন-ই: বাদাম,সূর্যমুখীর তেল,বাদামের জেলি ও মাখন, মিষ্টিআলুইত্যাদি।

 শুষ্ক চোখ প্রতিরোধ করতে ওমেগা-৩ ফ্যাটি এসিড খুবই উপকারী। গ্রিল বা রান্না করা মাছ ওমেগা- ৩ ফ্যাটিএর খুব ভাল উৎস।
 ওমেগা-৩ ফ্যাটি এসিড যুক্ত খাবার খেলে (meibomian) গ্রন্থি চোখের শুষ্কতা দূর করে ও চোখ ভেজা রাখতে সহায়তা করে।
 একজন পূর্ণবয়ষ্ক মানুষের প্রতিদিন ১৬০০ গ্রাম ওমেগা- ৩ ফ্যাটি এসিড খাওয়া উচিৎ।
 চোখের স্বাস্থ্য ভাল রাখতে মহিলাদের প্রতিদিন ৭৫ মিলিগ্রাম ও পুরুষদের ৯০ মিলিগ্রামভিটামিন-সি যুক্ত খাবার গ্রহন করা উচিৎ ।
 উপরে উল্লেখিত খাবার বয়স জনীত চোখের সমস্যা (Age Related Macular Degeneration), ছানি (Cataract) প্রতিরোধ করে।

ডা.রুনা লায়লা
এম.বি.বি.এস,এম.পি.এইচ( মা ও শিশু স্বাস্থ্য),
ডিপ্লোমা ইন আল্ট্রাসোনোগ্রাম
ম্যানেজার, ব্র্যাকলার্নিং ডেভেলপমেন্টইউনিট
ব্র্যাকহিউম্যানরিসোর্স অ্যা-লার্নিংডিভিশন

RELATED ARTICLES

Most Popular