চোখ আমাদের শরীরের অতি প্রয়োজনীয় অঙ্গ। তাই সবারই চোখ ভাল রাখতে যত্ন বান হওয়া উচিৎ। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, যে সব খাবার খেলে চোখ ভাল থাকে তা আলোচনা করা হল:
ফলমূল ও সবুজ শাক সবজি: প্রচুর পরিমান লুটিন ও জিয়াজেনথিন থাকে, যা চোখের জন্য খুবই উপকারী ও চোখের দীর্ঘ মেয়াদী সমস্যা দূর করে। যেমন ডিম, ভূট্টা, ব্রোকলি, পালনশাক ইত্যাদি।
ওমেগা- ৩ ফ্যাটি এসিডের উৎস
* সামুদ্রিক মাছ: যেমন টাটকা স্যামন, টুনা মাছ ইত্যাদি। সপ্তাহে অন্তত দুই দিন মাছ খাওয়া ভাল।
* বাদাম, বীচি (Bean), তিসি (flaxseed), সয়াবিন তেল, ফলমূল ও সবুজ শাকসবজি
আখরোট (walnuts), অ্যাভোকাডো (avocados), ভূট্টা, পাতাকপি, ফুলকপি, এ্যাসপ্যারাগাস, কিডনীবিন (Kidney Bean), বেগুন, জাম, পেঁয়াজ, শশা, মিষ্টিকুমড়া , টমেটো , মরিচ, লেটুস ইত্যাদি।
* ভিটামিন ও এন্টি অক্রিডেন্ট (ভিটামিন-এ, এন্টি অক্রিডেন্ট-বিটাক্যারোটিন, সি ও ই)।
* ভিটামিন- এ: মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি।
হলুদ ও কমলা বর্ণের ফলমূল : মিষ্টিকুমড়া, গাজর, কলা, পাঁকা পেঁপে, আম, কাঁঠাল, আনারস
সবুজ শাকসবজি: পালং,পঁই, কচুশাক,লাউশাক ও সব ধরনের রঙিন শাকসবজি।
* ভিটামিন-সি: লেবু ও আঙ্গুরের শরবত,পেঁয়ারা, কমলা লেবু,টমেটো,আপেল ইত্যাদি।
* ভিটামিন-ই: বাদাম,সূর্যমুখীর তেল,বাদামের জেলি ও মাখন, মিষ্টিআলুইত্যাদি।
শুষ্ক চোখ প্রতিরোধ করতে ওমেগা-৩ ফ্যাটি এসিড খুবই উপকারী। গ্রিল বা রান্না করা মাছ ওমেগা- ৩ ফ্যাটিএর খুব ভাল উৎস।
ওমেগা-৩ ফ্যাটি এসিড যুক্ত খাবার খেলে (meibomian) গ্রন্থি চোখের শুষ্কতা দূর করে ও চোখ ভেজা রাখতে সহায়তা করে।
একজন পূর্ণবয়ষ্ক মানুষের প্রতিদিন ১৬০০ গ্রাম ওমেগা- ৩ ফ্যাটি এসিড খাওয়া উচিৎ।
চোখের স্বাস্থ্য ভাল রাখতে মহিলাদের প্রতিদিন ৭৫ মিলিগ্রাম ও পুরুষদের ৯০ মিলিগ্রামভিটামিন-সি যুক্ত খাবার গ্রহন করা উচিৎ ।
উপরে উল্লেখিত খাবার বয়স জনীত চোখের সমস্যা (Age Related Macular Degeneration), ছানি (Cataract) প্রতিরোধ করে।
ডা.রুনা লায়লা
এম.বি.বি.এস,এম.পি.এইচ( মা ও শিশু স্বাস্থ্য),
ডিপ্লোমা ইন আল্ট্রাসোনোগ্রাম
ম্যানেজার, ব্র্যাকলার্নিং ডেভেলপমেন্টইউনিট
ব্র্যাকহিউম্যানরিসোর্স অ্যা-লার্নিংডিভিশন
