শরৎ এলে …….নূরুল ইসলাম নাহিদ

শরৎ এলে-
শিউলি ফোটে গাছে
প্রজাপতি নাচে,
শরৎ এলে-
আসে হঠাৎ বৃষ্টি
কি অপরূপ সৃষ্টি!

শরৎ এলে-
মেঘেরা করে ঘোরাঘুরি
পাখিরা করে উড়াউড়ি,
শরৎ এলে-
দূর্বা ঘাসের ডগায় শিশির হাসে
কোমল হাওয়ায় মন জুড়িয়ে আসে।

শরৎ এলে-
নদীর ধারে কাশফুলেরা দোলে
মাঝিরা নৌকা চালায় পাল তোলে।
শরৎ এলে-
মিষ্টি তালের ঘ্রাণে ভরে যায় মন
মনোরম দৃশ্য দেখি সারাক্ষণ।

শরৎ এলে-
প্রশান্তিতে মনে স্বপ্ন জাগে
প্রকৃতিতে মিশতে ভালো লাগে।

কবি: শিক্ষার্থী, খিয়ংহি সাইবার বিশ্ববিদ্যালয়
সিউল, দক্ষিণ কোরিয়া।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর