মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সমস্ত দেশবাসী শোকাহত। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এ ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একই সঙ্গে এও জানিয়েছেন, তারা ৯ দফা দাবি জানিয়েছিল, এর সবগুলোই যৌক্তিক এবং সবগুলোই বাস্তবায়নের জন্য তিনি আমাদের নির্দেশ দিয়েছেন। এরমধ্যে দুই-একটি দাবি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। তবে সেগুলোও তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যাতে সেনাবাহিনী সেগুলোতে দ্রুত হাত দেয়।
