মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে অধিক মূল্যে এলপি গ্যাস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

সখীপুরে অধিক মূল্যে এলপি গ্যাস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে সখীপুর পৌর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে এলপি গ্যাস অধিক মূল্যে বিক্রি, ক্রয় ও বিক্রয়ের রসিদ না থাকা এবং কৃত্রিম সংকট তৈরির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা। তিনি জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular