বুধবার, আগস্ট ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সখীপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস এ্যাকটিভিটির অর্থায়নে জেলা লিগ্যাল এইড এবং লাইড হাউসের আয়োজনে টাঙ্গাইলের সখীপুরে ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. কাদের মর্ত্তুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বিএসসি। এছাড়াও লাইড হাউসের প্রকল্প সমন্বয়কারী মোখলেছুর রহমান পিন্টু, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ বিদ্যালয়ে শিক্ষকমন্ডলী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবকমন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।

‘সরকারি আইন সহায়তা, গরীব মানুষের জন্য কল্যাণকর’ বিতর্ক বিষয়ে চূড়ান্ত পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয়ে ৯ম শ্রেণির শিক্ষার্থী হিমু আক্তার (দলনেতা), সুমাইয়া আক্তার, নাদিয়া আক্তার পক্ষ দল এবং ১০ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন নিসা নিধি (দলনেতা), শায়লা আক্তার, মারিয়া আক্তার ইতি বিপক্ষদলের তার্কিক হিসেবে তাদের বক্তব্য উপস্থাপন করে। বিপক্ষদল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিপক্ষ দলের দলনেতা জান্নাতুন নিসা নিধি।

বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করে বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাইন উদ্দিন, খায়রুল হাসান, স্বপন কুমার রায়। সহকারি শিক্ষক জুয়েল রানা মডারেটরের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠান শেষে বিতার্কিক ও বিচারকদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular