এম সাইফুল ইসলাম শাফলু : সারা দেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে করোনা প্রতিরোধে উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের বিভিন্ন বাজারে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। ২৯ মার্চ রোববার হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজার নেতৃত্বে এ ক্যাম্পেইন হয়।
এসময় সেনাবাহিনীর একটি দল সামাজিক দূরত্ব বজায় রাখতে বাজার ঘুরে ঘুরে বিভিন্ন দোকানের সামনে গোল চিহ্ন একে দেন। এ ছাড়া ব্যবসায়ীদের দ্রব্যমূল্য না বাড়ানো, স্থানীয়দের জনসমাগম এরিয়ে চলা ও ঘর হতে বের না হওয়ার জন্য এবং করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নানা নির্দেশনা মেনে চলতে সবাইকে অনুরোধ জানান। এসময় সেনাবাহিনীর সদস্য ছাড়াও সখীপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আমির হোসেন সঙ্গে ছিলেন।
