সখীপুরে চাঁদাবাজি মামলায় শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদারসহ ৫জন জেলহাজতে

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ২০১৯ সালের দায়ের করা চাঁদাবাজী মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদারসহ ৫জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সখীপুর এ ৭ আসামীর ৬ জন আত্মসমর্পণ করেন। দুই পক্ষের আইনজীবির শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন আক্তার তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আটককৃতরা হচ্ছেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের  হাজী আবু বকর সিকদারের ছেলে বাচ্চু সিকদার (৫৫), একই ওয়ার্ডের মৃত কেতুরা মন্ডলের ছেলে  শামসুল হক (৫৪), মত হুরমুজ আলী ছেলে রউফ সিকদার (৫০),  মৃত আবুল হোসেন সিকদারের ছেলে আবুল কাশেম সিকদার (৪৫) এবং মৃত ইসমাইল সিকদারের ছেলে জেলহক সিকদার (৪৪) ।

জানা যায়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মৃত পাঞ্জু সিকদারের ছেলে সামাদ সিকদার ২০১৯ সালে  সখীপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডে তার ক্রয়কৃত জমিতে পাঁচতারা মার্কেটের দ্বিতীয় তলায় নির্মাণকাজ শুরু করেন। এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু সিকদার ও তাদের লোকজন জোরপূর্বক দখল ও চাঁদাদাবি করেন। পরে সামাদ সিকদার বাচ্চু সিকদারসহ ৭জনকে আসামি করে ৪৪৭,৪৪৮, ৩৮৫, ৩৮৬, ৫০৬/ ৩৪ ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সখীপুর এ মামলা করেন। এ মামলায় ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ মামলার ৭ আসামীর মধ্যে ৬জন আত্মসমর্পণ করলে ৫জনকে জেলহাজতে পাঠানো হয়।
বাদী পক্ষের আইনজীবি আনোয়ার হোসেন সখীপুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর