বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

সখীপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

 

 

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে পুকুরে ডুবে বিউটি আক্তার (১১) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েটির বাবার নাম বিল্লাল হোসেন। সে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে বিউটি ও দীপা নামের দুই চাচাতো বোন পরিবারের কাউকে না জানিয়ে এক সঙ্গে বাড়ির পাশেই পুকুরে সাঁতার কাটতে যায়। এক পর্যায়ে বিউটি পানিতে ডুবে গেলে দীপা দৌড়ে বাড়িতে এসে সবাইকে খবর দেয়। পরে বাড়ির লোকজন বিউটিকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular