এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে প্রবীণ কল্যাণ ফাউন্ডেনের আয়োজনে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বড়চওনা চৌধুরী বাড়ি এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আসা ২ শতাধিক প্রবীণকে দিন ব্যাপি ফ্রি স্বাস্থ্যসেবা, বিনামূল্যে ওষুধ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
এ সময় প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শাহ্জালাল চৌধুরী বেলালের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মেগাসিটি’র রোটারী ক্লাবের সভাপতি মো. ইতরাত হোসাইন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. শামসুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল হাসান হারেস, সিপিডির ডাইরেক্টর মো. সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
