সখীপুরে গুডনেইবারসের বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার কালিয়ানপাড়া গুডনেইবারস বাংলাদেশ সখীপুর সিডিপির আয়োজনে দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিডিপি ম্যানেজার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ, সিডিসি চেয়ারপার্সন আবদুর রউফ, সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, কামলা হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় গাইনী বিশেষজ্ঞ ডাঃ সুচিত্রা সরকার, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ হারুন অর রশীদ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাঃ অরিন আকসী সামী স্থানীয় প্রায় শতাধিক রোগীকে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করেন।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর