Homeবিবিধসখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ইসমাইল হোসেনঃ টাঙ্গাইলের সখীপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আবদুল বাছেদ মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার সকালে সখীপুর-গোপীনপুর সড়কের তৈলধারা বটার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাছেদ উপজেলার জিতাশ্বরী এলাকার আবদুল জব্বার মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে বাছেদ মিয়া মোটরসাইকেল নিয়ে মাছ ধরার জন্য ‘চাপড়াবিল’ যাওয়ার পথে সখীপুর-গোপীনপুর সড়কের তৈলধারা বটার মোড় নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ওসি এসএম তুহিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার ঘটনায় ঘাতক বাস চালক পালিয়ে গেছে। তবে ওই বাসটি আমরা জব্দ করেছি।

RELATED ARTICLES

Most Popular