সখীপুর পৌরসভার বাজেট ঘোষণা

সখীপুর  প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের কোন রকম করারোপ ছাড়াই ১১ কোটি ৬১ লাখ ২৫ হাজার ৮’শ ৩৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকালে পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ বাজেট ঘোষণা করা হয়। এ সময় পৌর মেয়র আবু হানিফ আজাদ লিখিত বাজেট পাঠ করেন। এতে আয় ধরা হয় ১১ কোটি ৬১ লাখ ২৫ হাজার ৮’শ ৩৬ টাকা এবং ব্যয় ধার্য করা হয় ১১ কোটি ২১ লাখ ২৫ হাজার ৮’শ ৩৬ টাকা এবং স্থিতি ৪০ হাজার টাকা।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে প্যানেল মেয়র মো. রফিকুল ইসলাম, সখীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, পৌর সচিব মো. কামরুল ইসলাম,পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর