সখীপুর ব্লাড ডোনেশন ক্লাব’র কার্যনির্বাহী কমিটি গঠন

সখীপুর প্রতিনিধিঃ সখীপুরে আলোকিত সামাজিক সংগঠন সখীপুর ব্লাড ডোনেশন ক্লাব’র এক বছর মেয়াদে কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে সখীপুর পৌর এলাকার অস্থায়ী কার্যালয়ে ক্লাবের নব গঠিত কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মশিউর আলিফ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইসতিয়াক আহমেদ সজীব। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নূর সিকদার, ওমর ফারুক শান্ত, ফারুক আহমেদ রাতুল, আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ছেন তৌহিদুল ইসলাম সিয়াম, সাকিব আল হাসান, আমিনুল ইসলাম, শ্রীকান্ত সাহা জয়, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়ছেন অয়ন আহমেদ সুমন, সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ জয়, প্রচার সম্পাদক পদে ইউসুফ আহমেদ, অর্থ ও দপ্তর সম্পাদক পদে মাজজারুল ইসলাম রাফি, সম্মানিত সদস্য পদে রিদয় খান, কামরুল হাসান, রিজভী শাকিল, স্বপ্নন আহমেদ, মেহেদি হাসান আকাশ নির্বাচিত হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, সখীপুর ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা ওবায়দুল হক শাওন, সাবেক সভাপতি সিরাজুস সালেকীন সিফাত, সাবেক সভাপতি মাহমুদুল হাসান ,সাবেক সভাপতি মেহেদি হাসান, সাবেক সভাপতি খাইরুল হাসান ইমন, সাবেক সাধারণ সম্পাদক নাকিবুল হাসান শিমুল,সাবেক সাধারণ সম্পাদক মশিউর আলিফ, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক শান্ত সহ সাবেক বর্তমান সদস্যবৃন্দ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ওবায়দুল হক শাওন নব নির্বাচিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন এবং ব্লাড ডোনেশন ক্লাবের সকল সদস্যদের সহযোগিতায় আমৃত্যু সংগঠনের মাধ্যমে বিনামূল্যে মুমূর্ষু রোগীদের রক্তদান ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর