জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের বিচ্ছেদের গুঞ্জন এবং সামাজিক মাধ্যমে শাকিব খান ও ডিওপি আবদুল মামুনের নাম জড়িয়ে আলোচনার বিস্তারিত।

শোবিজে কান পাতলেই এখন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর-এর সংসার ভাঙার গুঞ্জন নিয়ে জোর আলোচনা চলছে। ২০১৯ সালে নেহাল সুন্দর তাহরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই অভিনেত্রীর বিচ্ছেদ নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা ডালপালা মেলছে। বিশেষ করে অ্যাক্টিভিস্ট মিলি সুলতানার বেশ কয়েকটি ফেসবুক পোস্টের পরই মূলত এই গুঞ্জন সংবাদ শিরোনামে রূপ নেয়।বিনোদন সংবাদ

সেই পোস্টে দাবি করা হয়, ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেট থেকেই নাকি সাবিলা নূরের সংসার ভাঙার বীজ রোপিত হয়েছিল এবং এর পেছনে শাকিব খান-এর সঙ্গে ঘনিষ্ঠতার কথা উল্লেখ করা হয়। এছাড়া পোস্টে আরও দাবি করা হয়, ‘রকস্টার’ সিনেমার চিত্রগ্রাহক (ডিওপি) আবদুল মামুনের সঙ্গে সাবিলার গোপন সম্পর্কের জেরে সাত বছরের এই সংসার ভেঙে গেছে। যদিও এসব দাবির সত্যতা ও প্রমাণের ভিত্তি নিয়ে নেটিজেনদের মাঝে প্রশ্ন রয়েছে এবং এ বিষয়ে সাবিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর