Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলের মুসলিম তরুণীকে নিয়ে ভোলায় হিন্দু যুবক আটক

টাঙ্গাইলের মুসলিম তরুণীকে নিয়ে ভোলায় হিন্দু যুবক আটক

প্রেমের সম্পর্কের সূত্র ধরে টাঙ্গাইল থেকে ভোলায় তরুণী, লঞ্চঘাটে দুজন আটক

নিজস্ব প্রতিনিধি: প্রেমের সম্পর্কের সূত্র ধরে টাঙ্গাইলের এক মুসলিম তরুণীকে নিয়ে ভোলায় যাওয়ার অভিযোগে এক হিন্দু যুবক ও ওই তরুণীকে আটক করেছে স্থানীয়রা।

বুধবার রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকায় তাদের আটক করা হয়। আটক যুবক অপূর্ব রায় চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সেমল চন্দ্র রায় ও জোনাকী চন্দ্র রায়ের ছেলে। আর তরুণী মেঘলা আক্তার টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা মো. মনির চৌধুরীর মেয়ে।

বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সন্দেহজনকভাবে ওই তরুণ ও তরুণীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তরুণীর অভিভাবক টাঙ্গাইল থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। উভয় পক্ষের অভিভাবকদের বক্তব্য শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

Most Popular