বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীঅবশেষে টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন লতিফ সিদ্দিকী

অবশেষে টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন লতিফ সিদ্দিকী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার অনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ।

রোববার লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতীতে তার নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফিং এর মাধ্যমে এ ঘোষণা দেন।

এ সময় তার সমর্থকসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

তবে এর আগেই জানা যায়, লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এ লক্ষে তিনি ২৫ নভেম্বর রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। পূর্বঘোষিত নিধারিত তারিখে আজ রোববার তিনি আনুষ্ঠানিতভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। সে লক্ষ্যে লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকরা মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর সংগ্রহ করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular