বুধবার, জুন ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীআওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি আমাদের কাছে কিছুনা: কাদের সিদ্দিকী

আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি আমাদের কাছে কিছুনা: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক: আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি এসব আমাদের কাছে কিছুনা। যদি সংগঠন করতে পারো, তাহলে তোমাদের আর কোনদিকে তাকাতে হবেনা, বিজয়ের চাবি কাঠি হচ্ছে সংগঠন, সংগঠন আর সংগঠন। একাত্তরে আমি যদি বাহিনী গড়ে তুলতে না পারতাম আমাকে কেউ বুজতোও না। যে পাকিস্তানিরা আমাদেরকে কুকুর-বিড়ালের মত তাড়িয়েছে, সেই পাকিস্তানিদেরকে আমরা শেয়ালের মত তাড়া করেছিলাম। সেই জন্যে তোমরা ঘরে বসে না থেকে প্রত্যেকদিন যদি সংগঠন করতে পারো, তাহলে দেখবে তোমাদের কারো কাছে যেতে হবেন। তোমাদের সংগঠনের কাছেই বড় বড় নেতারা আসবে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী সদরের অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তোমরা গরীবের কাছে যাবা, রিক্সাওয়ালাদের কাছে যাবা, কৃষকের কাছে যাবা, ঘরের মা-বোনদের কাছে যাবা। আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি এসব আমাদের কাছে কিছুনা। আমাদের কাছে বাংলাদেশ এবং বাংলাদেশের সব ক’জন মানুষের প্রতি দায়িত্ব আছে। আমরা সব ক’জন মানুষের ওপর দ্বায়িত্ব পালন করবো। এটাই হোক আজকে কালিহাতীর কর্মী সভার মূলমন্ত্র।

এসময় কৃষক শ্রমিক জনতা লীগ কালিহাতী উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঞ্জুর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম ছালেক হিটলু, উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক এস এম নাজমুল আলম ফিরোজ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular