ইতিহাসের বিস্মৃত নায়ক শামসুল হক (১ ফেব্রুয়ারি ১৯১৮ – ১৯৬৫) একজন বাঙালি রাজনীতিবিদ যাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল বিভাগ-পূর্ব ভারতবর্ষে এবং যিনি পরবর্তীতে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি ছিলেন আওয়ামী লীগের পূর্বসূরী আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক।
টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় এক নিভৃত গ্রাম মাইঠানে ১৯১৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি ১ শামসুল হক তার মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি একই উপজেলার টেউরিয়া গ্রামে।
শামছুল হক আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৬৪ সালের সেপ্টেম্বরে তিনি হঠাৎ নিখোঁজ হন। ২০০৬ সাল পর্যন্ত তার কোনো খোঁজ মেলে না। এরপর ২০০৭ সালে জানা যায়, ১৯৬৫ সালের ১১ সেপ্টেম্বর যোগারচরের কংগ্রেস নেতা মহির উদ্দিন আনসারীর বাড়িতে শামছুল হকের মৃত্যু হয়। তাকে কদিম হামজানি কবরস্থানে দাফন করা হয়।
এই দিনটি স্মরণে তার কবরে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৯ সালে টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠিত হলে তার নামে জেলা তোরণের নামকরণ করা হয়। ১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম তালুকদার এলেঙ্গায় শামছুল হক কলেজ প্রতিষ্ঠা করেন।
২০১৩ সালের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতু শামছুল হকের নামে নামকরণ করেন।
