Homeজাতীয়আপনাদের এক-একটি ভোট খালেদা জিয়ার মুক্তির সনদ: কাদের সিদ্দিকী

আপনাদের এক-একটি ভোট খালেদা জিয়ার মুক্তির সনদ: কাদের সিদ্দিকী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর-উত্তম বলেছেন, আপনাদের এক-একটি ভোট খালেদা জিয়ার মুক্তির সনদ।
শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়ালসেতুর পাশে এক পথসভায় কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন বঙ্গবীর।
বঙ্গবীর বলেন, আগামী ৩০ তারিখে আপনারা কেন্দ্রে যাবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। আপনাদের এক-একটি ভোট খালেদা জিয়ার মুক্তির সনদ।
তিনি আরও বলেন, আপনাদের ভোটে আমরা বিজয়ী হব। এরপর নতুন বছরের প্রথম দিনে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসব।
এ পথসভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
বিশেষ অতিথি বঙ্গবীর কাদের সিদ্দিকী ছাড়াও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সফিকুল ইসলাম আকন্দ, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহীদ প্রমুখ।
RELATED ARTICLES

Most Popular